বাৎসরিক মিলনমেলা ও বনভোজন-২০২৬ এবং স্মরণিকা "ইছামতি" প্রকাশ
দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা
বিজ্ঞপ্তি
বিষয়: বাৎসরিক মিলনমেলা ও বনভোজন-২০২ এবং স্মরণিকা "ইছামতি" প্রকাশ
সম্মানিত ঢাকাস্থ দেবহাটা উপজেলাবাসি,
আস-সালামু আলাইকুম।
আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, দেবহাটা উপজেলা সমিতির উদ্যোগে বাৎসরিক মিলনমেলা ও বনভোজন-২০২৬ এবং প্রথম স্মরণিকা "ইছামতি" প্রকাশ অনুষ্ঠিত হবে।
তারিখ: ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার)
স্থান: "লাজপল্লী", হেমায়েতপুর, ঢাকা-আরিচা মহাসড়ক, সাভার
দেবহাটা উপজেলার জনগণকে নিয়ে এই আয়োজনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলমান। যেহেতু আসন্ন ঈদুল ফিতরে সারা দেশে বড় পরিসরে ছুটির সম্ভাবনা রয়েছে, সুতরাং সুন্দর আয়োজনের স্বার্থে আমরা দ্রুত রেজিস্ট্রেশনের কাজ শেষ করবো। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ব্যক্তির কাছ থেকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং মিলনমেলায় অংশগ্রহণ করুন।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।
সমিতির পক্ষে:
মো: খাইরুল ইসলাম
আহবায়ক
তাহাজ্জাত হোসেন হিরু
সদস্য সচিব
দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা