
ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধন
ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি একটি অলাভজনক সামাজিক সংগঠন।


আসন্ন মিলনমেলা ও বনভোজন 2026
দেবহাটা উপজেলা সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা শীঘ্রই আয়োজিত হতে যাচ্ছে। সকল সদস্যদের সপরিবারে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। একাতা ও ভ্রাতৃত্বের এই মিলনমেলায় শামিল হোন।
রেজিস্ট্রেশন করুন
আমাদের অর্জন ও কার্যক্রম
২০২২ সালে যাত্রা শুরু করে দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ঢাকাস্থ দেবহাটাবাসীর কল্যাণে এবং সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২২-২০২৩ সালে সংগঠনের ভিত্তি শক্তিশালীকরণ, সদস্য সংগ্রহ এবং নিয়মিত সভা-সমাবেশের মাধ্যমে আমরা সংগঠনকে সুসংহত করি। ২০২৩ সালে প্রথম বাৎসরিক মিলনমেলা ও বনভোজন আয়োজন করি যা ব্যাপক সফল হয়। ২০২৬ সালে আমরা আমাদের প্রথম স্মরণিকা "ইছামতি" প্রকাশ করছি, যা সংগঠনের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরবে। নিয়মিত মিলনমেলা, বনভোজন এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য - দেবহাটার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করা, সংস্কৃতি ও ঐতিহ্য লালন করা এবং ঢাকাস্থ দেবহাটাবাসীর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি করা।

বাৎসরিক মিলনমেলা ও বনভোজন ২০২৩
২০২৩ সালে দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা কর্তৃক আয়োজিত বাৎসরিক মিলনমেলা ও বনভোজন ছিল অত্যন্ত আনন্দঘন ও সফল। এই আয়োজনে ঢাকাস্থ দেবহাটাবাসীরা একত্রিত হয়ে পুরনো স্মৃতিচারণ করেন এবং নতুন করে পরিচয় ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন এই মিলনমেলাকে করে তোলে অনভূত ও স্মরণীয়।